• অপরাধ ও দুর্নীতি

বগুড়ায় অবৈধ দুই ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় অবৈধ দুই ইটভাটা গুড়িয়ে দিয়ে বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। এসময় ইটভাটা দুটির মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলার সাবগ্রাম এবং শিবগঞ্জ উপজেলার বিহারপুর মোকামতলা এলাকায় পৃথক অভিযান চালিয়ে দুটি ইটভাটা গুড়িয়ে দিয়ে বন্ধ ঘোষণা ও জরিমানা করা হয়। 

বগুড়া জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে পৃথক দুই অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ এবং আব্দুল্লাহ আল মামুন। এসব তথ্য নিশ্চিত করেছেন পরিবেশ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহাথীর বিন মোহাম্মদ। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, লাইসেন্স ব্যতীত অবৈধভাবে ইটভাটার কার্যক্রম পরিচালনার অপরাধে শিবগঞ্জের সিরাজুল ইসলামের এ এস বি ব্রিকস ও সাবগ্রাম দক্ষিণপাড়া এলাকায় আরিফুল ইসলামের মেসার্স সারিয়াকান্দি ব্রিকস নামক ইটভাটা দুটির কিলন ভেঙে গুড়িয়ে দেওয়ার পাশাপাশি ইটভাটা দুটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। এসময় দুই ইটভাটা মালিককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে তা তাৎক্ষণিক আদায় করা হয়।

বগুড়া জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহাথীর বিন মোহাম্মদ বলেন, 'ইট প্রস্তুত ও ভাটা স্থাপন  আইনের আলোকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ইটভাটা দুটি বন্ধ ঘোষণার পাশাপাশি তাদেরকে অর্থদণ্ড প্রদান করা হয়।'

অভিযান পরিচালনার সময় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা, সেনা সদস্য, পুলিশ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo