• অপরাধ ও দুর্নীতি

কু‌ড়িগ্রাম সীমান্তে ইয়াবাসহ মাদক কারবারি আটক

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ২৪ পিস ইয়াবাসহ রঞ্জু মিয়া (৩৫) নামে এক কারবারিকে আটক করেছে বিজিবি। রবিবার (২ মার্চ) বেলা ৩টার দিকে উপজেলার সীমান্ত এলাকা নওদাপাড়া এলাকায় ইয়াবাসহ তাকে আটক করা হয়। রবিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির-৩৫ জামালপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট) মোহাম্মদ শামছুল হক।

আটক মাদক কারবারি রঞ্জু মিয়া উপজেলার সদর ইউনিয়নের পূর্ব ইছাকুড়ি গ্রামের ইউনুছ আলীর ছেলে।

বিজিবির-৩৫ জামালপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট) মোহাম্মদ শামছুল হক জানান, রবিবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬৪-২-এস থেকে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নওদাপাড়া নামক এলাকায় অভিযান চালায় বাংলাবাজার বিওপির বিজিবি সদস্যরা। এ সময় ২৪ পিস ইয়াবাসহ রঞ্জু মিয়া নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। জব্দ করা হয় একটি মোবাইল সেট, দুটি সীম কার্ড, একটি মেমোরি কার্ড ও নগদ ৪৭০ টাকা। পরে জব্দকৃত মাদকদ্রব্য ও অন্য মালামালসহ আসামিকে রৌমারী থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo