• অপরাধ ও দুর্নীতি

নওগাঁ-পাবনায় বাস ডাকাতির ঘটনায় ৬ ডাকাত গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ ও পাবনায় বাস ডাকাতির ঘটনায় আন্ত: জেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাস, দেশীয় অস্ত্রসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে নওগাঁ জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার।

পুলিশ সুপার জানান, গত ২২ ফেব্রুয়ারী রাতে পত্নীতলা উপজেলার মানাসী নামক স্থানে সড়কের উপড় গাছ ফেলে বিআরটিসি’র একটি বাসসহ বিভিন্ন যানবাহনে ডাকাতি চালায় দুষ্কৃতিকারীরা। এরপর অভিযানে নামে পুলিশ। এরই ধারাবাহিকতায় গত রবিবার দিবাড়ত রাতে জয়পুরহাট থেকে ২জন, গাইবান্ধা থেকে ৩ জন এবং বগুড়া থেকে ১জনসহ মোট ৬জন আন্ত:জেলা ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করা হয়। একইসাথে লুন্ঠিত মালামাল উদ্ধার, ডাকাতির সময় ব্যবহৃত কয়েকটি দেশীয় অস্ত্র ও একটি মাইক্রোবাস জব্দ করে পুলিশ।

পুলিশ সুপার আরও বলেন, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা নওগাঁ ও পাবনায় বিআরটিসির বাস ডাকাতির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সোপর্দ করে রিমান্ড আবেদন করা হবে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo