• অপরাধ ও দুর্নীতি

কুড়িগ্রামে সেনাবাহিনীর যৌথ অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে সেনাবাহিনীর যৌথ অভিযানে ৯শ ২১ গ্রাম গাঁজা ও ১৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

রোববার (২ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩ টায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিখান ইউনিয়নের রামকৃষ্ণ গ্রামের বাছড়া মন্ডলপাড়া ও গকুলা এলাকা থেকে তাদের নিজ বাড়ি থেকে আটক করা হয়।

আকটকৃতরা হলেন, বাছড়া মন্ডলপাড়া এলাকার আতাউর রহমানের ছেলে গণি মিয়া(৩৪) ও গকুলা গ্রামের মৃত আফসার আলী ছেলে শরিফুল ইসলাম (৩২)।

জানা যায়, রবিবার দিবাগত রাতে গোপণ সংবাদের ভিত্তিতে ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে সেনাবাহিনীর যৌথ অভিযানে বাছড়া মন্ডলপাড়া ও গকুলা এলাকা থেকে তাদেরকে নিজ বাড়ি থেকে মাদকসহ হাতেনাতে আটক করা হয়। এসময় তাদের কাছে ৯শ ২১ গ্রাম গাঁজা ও ১৫ পিস ইয়াবা পাওয়া যায়। পরে আটককৃত দুইজনকে রাজারহাট থানায় সোপর্দ করা হয়। তারা দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রি করে আসছিলো।

এ ব্যাপারে রাজারহাট থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ সোহেল রানা বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসমাীদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo