• অপরাধ ও দুর্নীতি

জামালপুরে হাত-পা বিচ্ছিন্ন করে হত্যা, প্রধান আসামী হবিগঞ্জ থেকে গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়িতে গাছ কাটা ও জমি সংক্রান্ত বিরোধে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন করে হত্যার এক মাস পর হবিগঞ্জ জেলা থেকে প্রধান আসামি আপেলকে গ্রেফতার করেছে পুলিশ। 

রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এসব তথ্য জানায় পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। 

পুলিশ সুপার জানান, গত ১৭ জানুয়ারি সরিষাবাড়ি উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি উত্তরপাড়া এলাকায় আতাউর রহমান বিপুলকে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন করে হত্যা করা হয়। পরে বিপুলের ভাই থানায় মামলা করলে বিভিন্ন সময় এজাহারের ৬ আসামিকে গ্রেফতার করা হয়। তথ্য প্রযুক্তির সহয়তায় গতকাল রাতে হবিগঞ্জের মাধবপুর থানা এলাকা থেকে প্রধান আসামি আসাদুজ্জামান আপেলকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। 

গাছ কাটাসহ জমি সংক্রান্ত বিরোধেই পূর্ব পরিকল্পনা অনুযায়ী এই হত্যাকাণ্ড সংগঠিত করা হয় বলে জানায় পুলিশ সুপার। 

জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম আরও বলেন, এই হত্যা মামলায় ১০ জন এজাহার নামী আসামির মধ্যে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে।  

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo