ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ পাবনায় পরিত্যক্ত অবস্থায় ৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। পাবনা পৌর সভার ১৩ নং ওয়ার্ড চক ছাতিয়ান মসজিদের সামনে অবকাশ নামক বাসভবন সামনের ফুলের বাগান থেকে ৩টি পরিত্যক্ত পাইপগান ও ৩ রাউন গুলি উদ্ধার করে পাবনা ডিবি পুলিশ।
রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে পাবনা সদর উপজেলার চক ছাতিয়ান অবকাশ নামক বাসভবনের সামনে ফুলের বাগান থেকে ৩টি অস্ত্রটি উদ্ধার করা হয়। বর্তমান ঐ এলাকার মানুষ এই নিয়ে আতঙ্কে মধ্যে আছে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) রেজিনূর রহমান, পাবনা গোয়েন্দা শাখার ইনচার্জ হাসান বাসির, এসআই বেনু রায়।
পাবনা গোয়েন্দা শাখার ইনচার্জ হাসান বাসির বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে পাবনা চক ছাতিয়ানী মসজিদের সামনে অবকাশ নামক বাসভবনের সামনের বাগান থেকে তিনটি পরিত্যক্ত পাইপ গান ও তিন রাউন্ড গুলি উচ্ছুক জনতার সামনে উদ্ধার করি। কে বা কারা রেখে গেছে এ বিষয়ে এখনো জানা যায়নি তবে রাস্তার দুপাশে সিসি ক্যামেরা চেক করা হচ্ছে। তদন্ত চলছে, আইনানুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

মন্তব্য (০)