ছবিঃ সিএনআই
কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লা জেলার সীমান্ত এলাকা হতে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) কর্তৃক সর্বমোট ৮৮,৬৬,৯২৬/- (আটাশি লক্ষ ছেষট্টি হাজার নয়শত ছাব্বিশ) টাকা মূল্যের অবৈধ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বিভিন্ন প্রকার মোবাইলফোন আটক করা হয়।
১৯ ফেব্রুয়ারি (বুধবার) আনুমানিক ২টায় কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ মথুরাপুর বিওপির বিশেষ টহলদল সীমান্ত এলাকায় একটি মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবি টহলদল কর্তৃক সীমান্ত হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নির্ভয়পুর নামক স্থান হতে মালিক বিহীন অবস্থায় ৩৪,০০০ পিস অবৈধ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ৪৯ টি বিভিন্ন প্রকার মোবাইলফোন আটক করা হয়। যার সর্বমোট মূল্য-৮৮,৬৬,৯২৬/- (আটাশি লক্ষ ছেষট্টি হাজার নয়শত ছাব্বিশ) টাকা।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আরাফাত হোসেন অনি বলেন, দেশের অখন্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সীমান্তে চোরাচালান দমনের দৃঢ় প্রত্যয়ে অঙ্গীকারবদ্ধ হয়ে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা প্রহরার মাধ্যমে সফলতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে। চোরাচালান রোধে বিজিবির এই ধরনের আভিযানিক কার্যক্রম এবং কঠোর পদক্ষেপ দেশের অর্থনীতি ও নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা ও সাতক্ষীরার কলারোয়া সীমান...
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে ৭৫ পিস ইয়াবাসহ সোহেল নাদীম শিমু (৪০...
নিজস্ব ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক স...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ ...

মন্তব্য (০)