ছবিঃ সিএনআই
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বায়ুদূষণকারী ৪টি প্রতিষ্ঠানকে ৮ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার(১৮ ফেব্রুয়ারী) দুপুরে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইংয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমম্বয়ে গঠিত একটি টীম এ অভিযান চালায়। মঙ্গলবার বিকেলে পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক এ, এইচ, এম রাসেদ এ তথ্য নিশ্চিত করেছেন। এ সময় অভিযানে প্রসিউকিশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: মোবারক হোসেন।
অভিযান পরিচালনা করা কারখানাগুলো হলো-সোনারগাঁ উপজেলার মেঘনাঘাটের লাফার্জ হোলসিম লিঃ কারখানাকে ২ লাখ টাকা, মেঘনা সিরামিক ইন্ডা: লি কারখানাকে ২ লাখ টাকা, মদিনা সিমেন্ট লি: কারখানাকে ২ লাখ টাকা ও ইউনিক সিমেন্ট ইন্ডা: লি: কারখানাকে ২ লাখ টাকাসহ মোট ৮ লাখ টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক এ, এইচ, এম রাসেদ জানান, অভিযানে বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ এর ১১(খ) ধারা লংঘন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) মোতাবেক সোনারগাঁয়ে অবস্থিত বায়ুদূষনকারী ৪টি প্রতিষ্ঠানকে ৮ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
মানিকগঞ্জ প্রতিনিধি: প্রধানমন্ত্রীর সহকারী...
নিউজ ডেস্ক : রাজধানীর পল্লবীতে ৭ বছরের শিশুকে নৃশংসভাবে হত্য...
নিউজ ডেস্ক : মালয়েশিয়ায় কর্মী পাঠিয়ে ১১৯ কোটি টাকা আত্মসাতের...
নিউজ ডেস্ক : রাজধানীর উত্তরা ও তুরাগে কয়েকটি ফ্ল্যাটে অভিযান...
নিউজ ডেস্ক : গাজীপুরের কাপাসিয়ায় তিন শিশু ও মাসহ ৫ জনকে গলাক...

মন্তব্য (০)