• অপরাধ ও দুর্নীতি

চিলমারীতে নৌ রুটে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ১

  • অপরাধ ও দুর্নীতি

প্রতীকী ছবি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ ডাকাতির প্রস্তুতির সময় গাইবান্ধা সদরের কামারজানির বিস্তীর্ণ চরাঞ্চলে গোপন সংবাদের ভিত্তিতে ডাকাত বাবলু মিয়া ওরফে বাবুল (৫০)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

সম্প্রতি চিলমারী-রাজিবপুর রুটে ডাকাতির ঘটনায় প্রাথমিকভাবে তার সংশ্লিষ্টতা রয়েছে বলে জানিয়েছেন পুলিশ। গ্রেপ্তারের পর আজ দুপুরে আদালতের মাধ্যমে ডাকাতের বিরুদ্ধে দুই দিনের রিমান্ড চাওয়া হয়। এ তথ্য নিশ্চিত করেছেন চিলমারী নৌ পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে গাইবান্ধা সদরের দক্ষিন কামারজানি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ডাকাত বাবলু মিয়া (৫০) গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা এলাকার কঞ্চিবাড়ী ধুবনী এলাকার ফজলুল হকের ছেলে।

পুলিশ জানায়, ভোরে গাইবান্ধা সদরের কামারজানি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব ক্যাম্প গাইবান্ধার সহায়তায় নৌ পুলিশ অভিযান চালিয়ে ডাকাতকে গ্রেপ্তার করে।

চিলমারী নৌফাঁড়ী থানার ওসি ইমতিয়াজ কবির জানান, ডাকাত বাবলুলের বিরুদ্ধে বিজ্ঞ আদালত থেকে দুই দিনের রিমান্ড নেয়া হয়েছে। প্রাথমিকভাবে চিলমারী-রাজিবপুর নৌ রুটে ডাকাতির ঘটনায় তার সংশ্লিষ্টতা রয়েছে বলে জানা গেছে। এর সাথে আর কে কে জড়িত আছে, এসব তথ্য জানার জন্যই দুই দিনের রিমান্ড নেয়া হয়েছে। সম্প্রতি চিলমারী-রাজিবপুর রুটে ডাকাতির ঘটনায় চিলমারী মডেল থানায় মামলা দায়ের করা হয়, যার মামলা নম্বর ২।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo