• অপরাধ ও দুর্নীতি

বগুড়ায় ফেলে যাওয়া জুতার সুত্র ধরে আন্ত:জেলা চক্রের ৭ ডাকাত গ্রেপ্তার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধিঃ বগুড়া সদরের এরুলিয়া বিমানবন্দর মোড় এলাকায় গত ২৮ জানুয়ারি দিবাগত রাতে ডাকাতির সময় ফেলে যাওয়া জুতার সুত্র ধরে বগুড়া সদর থানা পুলিশের অভিযানে দুর্ধর্ষ আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার হয়েছে। অভিযানে উদ্ধার করা হয়েছে নগদ টাকা, স্বর্ণালংকারসহ লুণ্ঠিত মালামালও। 

রোববার বেলা ১২টার দিকে জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার সদর থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রোববার ভোর রাত ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করে সদর থানা পুলিশের আভিযানিক দল।

গ্রেপ্তার দুর্ধর্ষ ৭ ডাকাত হলেন, জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার আবদুল্লাপুর মৃধাপাড়ার মোঃ সুলতান (৪৫), কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ডাংহাট এলাকার মোঃ মমিনুর রহমান (৩৪), বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেবচন্ডি এলাকার মোঃ মুকুল ইসলাম ওরফে পটল (৪১), আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রামের মোঃ রাকিব শেখ (২০) ও  মোঃ শাকিল শেখ (২৩), কাহালু উপজেলার আড়োলা গ্রামের মোঃ আল-আমিন (১৯) এবং সোনাতলা উপজেলার শিহিপুর বটতলা মোঃ লাদেন (২২)।

গ্রেপ্তারের সময় উদ্ধার হওয়া লুণ্ঠিত মালামালগুলো হলো, ৪ আনা ওজনের স্বর্নের ১টি কানের দুল, ৬ আনা ওজনের স্বর্নের ১টি চেইন, ৪ আনা ওজনের স্বর্নের ১টি কানের দুল, ৮ আনা ওজনের স্বর্নের ১টি চেইন, ৬ আনা ওজনের স্বর্নের ১টি ব্রেসলেট, দেড় আনা ওজনের স্বর্নের ২টি আংটি ও নগদ সাড়ে তিন হাজার টাকা।

অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জানান, গত ২৮ জানুয়ারি বগুড়া সদরের এরুলিয়া বিমানবন্দর মোড়ে কামাল হোসেনের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। সেসময় ওই বাড়ির লোকজনকে বেঁধে রেখে ডাকাত দল উদ্ধার হওয়া লুণ্ঠিত মালামাল ও নগদ ৫০ হাজার টাকা লুট করে। এসময় ভুক্তভোগীরা ডাক চিৎকার শুরু করলে ডাকাতরা ভয়ে পালিয়ে যায়। এসময় ডাকাতরা এক জোড়া জুতা (কেডস) ও কাপড়ের ব্যাগ ফেলে রেখে যায়। পরে সদর থানায় ভুক্তভোগী কামাল হোসেন অভিযোগ দায়ের করেন।

তিনি আরও জানান, ফেলে যাওয়া জুতা ও কাপড়ের ব্যাগের সুত্র ধরে ঘটনার পর থেকে জেলা পুলিশ সুপার জেদান আল মুসার সরাসরি তত্ত্বাবধানে সদর থানা পুলিশ ছায়া তদন্ত শুরু করে এবং ডাকাতদের সনাক্ত করে। পরে পুলিশের একাধিক টিম রোববার ভোররাত ৫টা অব্দি জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনার সাথে প্রত্যক্ষ ভাবে জড়িত ৭ ডাকাত গ্রেপ্তার ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়।

প্রেস ব্রিফিংয়ে এসময় বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মঈনুদ্দিন, তদন্ত ইন্সপেক্টর একেএম মঈন উদ্দিনসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

ফরিদপুরের বোয়ালমারীতে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে ভূমি ক...

ফরিদপুর প্রতিনিধি : অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে ফরিদপুরের বো...

image

চাঁপাইনবাবগঞ্জের কৃষকের ছদ্মবেশে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার ২০১৭ সালের একটি ম...

image

গোপালপুরে আলুবোঝাই পিকআপ থেকে দুই বস্তা গাঁ'জাসহ ৩ জন আটক

গোপালপুর (টাঙ্গাইলপ্রতিনিধি : গ...

image

পঞ্চগড়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের কারাদণ্ড

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে বাবা...

image

৩৪ লাখ টাকার আয়ের বিপরীতে ৫ কোটি টাকার সম্পদের অভিযোগ, দু...

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অথরাইজড...

  • company_logo