• অপরাধ ও দুর্নীতি

সাতকানিয়ায় ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

সাতকানিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি: নিষিদ্ধ পলিথিন বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় এবং ৯.৪ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। 

(৩০জানুয়ারী)বৃহস্পতিবার সকাল ৯.৩০ মিনিটে এনএসআই সাতকানিয়া প্রতিনিধির এর তথ্যের ভিত্তিতে কেঁওচিয়া ০৬ নং ওয়ার্ড শহীদুল ইসলাম সাইমুন, পিতা মৃত আবদুল হক এর বাসায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বর্ণিত ব্যক্তির বাসা ও তার গোডাউন থেকে ৯.৪ টন (প্রায়) পলিথিন জব্দ করা হয় যার আনুমানিক মূল্য প্রায় ১৪ লাখ টাকা ৷ অভিযান চলাকালীন অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান। এ সময় অভিযুক্ত ব্যক্তির কেরানিহাটের ব্যবসা প্রতিষ্ঠান জাহানারা স্টোর এর ম্যানেজার কে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর সংশ্লিষ্ট ধারায় ১.৫০ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম। অভিযানে সহায়তা করেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম এর পরিদর্শক মইনুদ্দীন ফয়সাল ও অধিদপ্তরের কর্মচারীবৃন্দ, এনএসআই এর ফিল্ড স্টাফ রাসেল শেখ সহ আনসার, সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।

 

 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo