ছবিঃ সিএনআই
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় উপজেলায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অবৈধ বালু উত্তোলনে জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় বালু উত্তোলনের একটি ড্রেজার এবং ২৫০ ফুট পাইপ জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
গ্রেপ্তার মো. নজরুল ইসলাম (৫৫) সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ভোরবাজার এলাকার মৃত আবদুর রশিদের ছেলে। শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ১২টা থেকে দেড়টা পর্যন্ত সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ভোরবাজার এলাকায় সেনাবাহিনীর মেজর ফারহানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়ায় কর্তব্যরত এনএসআই কর্মকর্তা বলেন, সাতকানিয়ায় প্রতিটা অঞ্চলে অপরাধে প্রতিরোধে আমাদের গোয়েন্দা নজরদারী আছে। সাতকানিয়া বাজালিয়ায় কিছুদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন খবর পেয়েছি তথ্য সংগ্রহ করি। পরে এসবের সত্যতা থাকায় বাংলাদেশ সেনাবাহিনী এবং এনএসআই যৌথ অভিযান পরিচালনা করে ১’জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিন ও পাইপ জব্দ করা হয়েছে।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

মন্তব্য (২)
নাম প্রকাশে অনিচ্ছুক
টাকার বিনিময়ে আমিলাইষ এলাকায় রাস্তাঘাট সহ দখল হয়ে যাচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক
সাতকানিয়া আমিলাইষ ইউনিয়ন এ প্রতি রাতে ফসলি জমি থেকে ফসলি জমির মালিকদের না জানিয়ে যুর পূর্বক অস্ত্রের ভয় দেখিয়ে মাটি উত্তলন করছে। কিছু দিন আগে দিনে মাটি কাটতো দিনের বেলায় এ সি লেন্ডের তৎপরাতার কারণে এখন রাতের বেলায় কাটে প্রসাশন যদি ব্যবস্তা না নে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে