ছবিঃ সিএনআই
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জ উপজেলার কাপাসিয়ার মোড় ও রায়েরদিয়া বাজার এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইনের ২টি মামলায় ৩০ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (২২ জানুয়ারি) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন ঊর্মি পরিচালিত অভিযানে এ দণ্ডাদেশ প্রদান করেন।
ভ্রাম্যমান আদালতের বিচারক নূরী তাসমিন ঊর্মি বলেন, নিয়মিত কাজের অংশ হিসেবে উপজেলার কালীগঞ্জ পৌরসভার কাপাসিয়ার মোড় এলাকার ও নাগরী রায়েদিযা বাজার এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন ২০১৮ এর ৩০ ধারায় কাপাসিয়া মোড়ের আল মদিনা বেকারির মালিক মোশাররফ হোসেনকে ২০ হাজার ও রায়েরদিয়া বাজার এলাকার শাকিলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ২টি মামলায় মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। নিয়মিত কাজের অংশ হিসেবে ভ্রাম্যমান আদালতের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভ্রাম্যমান আদালতের এ বিচারক।
অভিযানকালে বিএসটিআই গাজীপুর জেলার ফিল্ড অফিসার মাকসুদা রুনা, বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম, আলামিন সহ থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

মন্তব্য (০)