• অপরাধ ও দুর্নীতি

অবৈধ সম্পর্কের জেরে নবাবগঞ্জে অটোরিক্সা চালক খুন

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার নবাবগঞ্জে অবৈধ সম্পর্কের জেরে খুন হয়েছেন রাকিব নামের এক অটোরিক্সা চালক। এ ঘটনায় ২ আসামীকে গ্রেফতার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। নিহত রাকিব উপজেলার গালিমপুর ইউনিয়নের মোক্তার হোসেনের ছেলে। হত্যাকান্ডে জরিত আগলা ইউনিয়নের আনিছের ছেলে ইয়াসিন ও কৈলাইল ইউনিয়নের মেলেং গ্রামের শহিদের ছেলে আশরাফুলকে গ্রেফতার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে হত্যাকান্ডের বিষয়ে নবাবগঞ্জ থানায় সংবাদ সম্মেলন করেন দোহার সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. আশরাফুল আলম। তিনি জানান, ১৫ জানুয়ারি সকালে অটোরিক্সা নিয়ে বাড়ি থেকে বের হয় রাকিব। তখন তার সাথে ছিল ইয়াসিন নামের এক যুবক। বাড়ি থেকে বের হওয়ার পর থেকে বন্ধ পাওয়া যায় রাকিবের ব্যবহৃত মোবাইল ফোনটি। ওই দিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও রাকিবের সন্ধান না পেয়ে পরদিন নবাবগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করে রাকিবের বড় ভাই রবিউল হোসেন।

ঘটনাটিকে গুরুত্ব দিয়ে অনুসন্ধানে নামে নবাবগঞ্জ থানা পুলিশ। রাকিবের সাথে থাকা ইয়াসিন নামের সেই যুবককে আটক করলে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। এরপর শুক্রবার রাতভর সন্ধান চালিয়ে আগলা পূর্বপাড়ার একটি নির্জন চক থেকে রাকিবের লাশ উদ্ধার করে নবাবগঞ্জ থানা পুলিশ।

পুলিশের এই কর্মকর্তা জানান, জিজ্ঞাসাবাদে ইয়াসিন পুলিশকে জানায় তার স্ত্রী ফাতেমা আক্তারের সাথে অবৈধ সম্পর্কে ছিল রাকিবের। বিষয়টি নিয়ে ইয়াসিনের সাথে রাকিবের একাধিকবার বাকবিতন্ডা হয়। এ ঘটনার জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে রাকিবকে বাড়ি থেকে বের করে নেয় ইয়াসিন। পরে ইয়াসিন ও তার
মামাতো ভাই আব্দুর রহমানের সহযোগিতায় রাকিবকে নৃশংসভাবে ধারালো অস্ত্র দিয়ে ঘাড়ে ও মাথায় কুপিয়ে হত্যা করে তারা। হত্যার পর লাশ গুমের উদ্দেশ্যে আগলা পূর্বপাড়া চকের নির্জন একটি মাছের খামারের পাশে কচুরিপানা দিয়ে ঢেকে রাখে।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুমিনুল ইসলাম জানান, ঘটনার সাথে আরও কেউ সম্পৃক্ত আছে কিনা তা জানতে রিমান্ড আবেদন করে শনিবার আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo