• অপরাধ ও দুর্নীতি

পাবনায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনের জরিমানা ও একজনকে কারাদণ্ড

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার সদর উপজেলার চরতারাপুরে পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনকে ১ লাখ টাকা জরিমানা ও একজনকে ২০ দিনের কারাদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের দিঘী গোয়ালবাড়ি এলাকার পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে চরতারাপুর ইউনিয়নের রশিদ প্রামাণিক, শাহিন আলমের নেতৃত্বে অবৈধভাবে বালু উত্তোলন চলছিল। সেই সংবাদ পেয়ে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেনের নেতৃত্বে  অভিযান পরিচালনা করা হয়।

এসি ল্যান্ড মুরাদ হোসেন জানান, অভিযানে রশিদ প্রামানিক কে ৫০ হাজার টাকা ও শাহিন আলম কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মিজানুর রহমান নামে একজনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনার সময় চারতারাপুর ইউনিয়নের পুলিশ বিট অফিসার মোহাম্মদ ইব্রাহিম খান ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo