• অপরাধ ও দুর্নীতি

কালীগঞ্জে নারীসহ ৩ মাদক কারবারি আটক, মদ ও ইয়াবা উদ্ধার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে স্বপ্না রাণী পাল (২৭) নামে নারী মাদক কারবারি সহ মো. আরিফুল ইসলাম (২৬) ও আলামিন (২৮) নামে আরো দুই মাদক কারবারিকে আট করেছে থানা পুলিশ। বুধবার (০৮ জানুয়ারি) দুপুরে আটককৃত মহিলা মাদক কারবারি সহ তিন জনকেই গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে। 

এর আগে মঙ্গলবার (০৭ জানুয়ারি) দিবাগত রাতে স্বপ্না রাণী পালকে উপজেলার নাগরী ইউনিয়নের কেটুন গ্রাম থেকে ২০ লিটার চোলাই মদ সহ কালীগঞ্জ থানাধীন উলুখোলা ফাঁড়ি পুলিশ এবং উপজেলার মোক্তারপুর ইউনিয়নের মোক্তারপুর গ্রাম থেকে আরিফুলকে ৩০ পিস ও আলামিনকে ৫ পিস ইয়াবা সহ থানা পুলিশ আটক করে।    

বিকেলে আটক ও আদালতে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন।

আটককৃত স্বপ্না রাণী উপজেলার কেটুন গ্রামের লিটন পালের স্ত্রী। অন্যদিকে, আরিফুল উপজেলার মোক্তারপুর গ্রামের আলী নেওয়াজের ও আলামিন একই গ্রামের হেমায়েত উদ্দিনের ছেলে।   

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগগ গভীর রাতে উলুখোলা ফাঁড়ি পুলিশ ও থানা পুলিশ উপজেলার নাগরী ও মোক্তারপুর ইউনিয়নে পৃথক দুটি মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় নাগরী ইউনিয়নে কেটুন গ্রাম থেকে ২০ লিটার চোলাই মদ সহ স্বপ্না রাণীকে এবং মোক্তারপুর ইউনিয়নের মোক্তারপুর গ্রাম ৩৫ পিস ইয়াবাসহ আরিফুল ও আলামিনকে আটক করা হয়।

ওসি আরো জানান, আটকৃতদের বিরুদ্ধে বুধবার (০৮ জানুয়ারি) সকালে পৃথক দুটি মাদক মামলা (নং ১৩ ও ১৪) দায়ের শেষ দুপুরে গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য (০)





image

শার্শা-কলারোয়া সীমান্তে ১৪ মামলার আসামি আমজাদ অধরা মাদক ও...

১

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা ও সাতক্ষীরার কলারোয়া সীমান...

image

ঠাকুরগাঁওয়ে ইয়াবা কারবারের অভিযোগে স্বামী আটক, স্ত্রী লাপ...

২

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০...

image

নড়াইলে ৭৫ পিস ইয়াবাসহ সাময়িক বরখাস্তকৃত প্রাথমিক বিদ্যালয়...

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলে ৭৫ পিস ইয়াবাসহ সোহেল নাদীম শিমু (৪০...

image

রাজধানী থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

৪

নিজস্ব ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক স...

image

জামালপুরে ডিবি পুলিশের অভিযানে সাড়ে ৫ কেজি গাঁজাসহ গ্রেপ্...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ ...

  • company_logo