• অপরাধ ও দুর্নীতি

মিরসরাইতে  ইয়াবা ও ১টি হাইস গাড়ীসহ আটক ২

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের মিরসরাইতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট অংশে ৩,৯০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১টি হাইস গাড়ীসহ ০২ জন আসামিকে গ্রেফতার করেন জোরারগঞ্জ থানা পুলিশ। সোমবার ভোর ৫টার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট পৌরসভাস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে উত্তরা বাস কাউন্টারের সামনে ঢাকা মুখি একটি হাইস গাড়ি তল্লাশি করে ৩,৯০০ (তিন হাজার নয়শত) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২জন আসামী গ্রেফতার করা হয়। এবং মাদক দ্রব্য পরিবহনকাজে ব্যবহৃত গাড়ি জব্দ করা হয়। জব্দকৃত গাড়ি ও ইয়াবার আনুমানিক মূল্য  ১৮,৭০,০০০/- (আটারো লক্ষ সত্তর হাজার) টাকা বলে জানায় জোরারগঞ্জ থানা পুলিশ। 

এবিষয়ে জোরারগঞ্জ থানার এসআই শরীফুল ইসলাম বাদী হয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা শেষে আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। আটককৃত আসামি আরিফুল ইসলাম ও জাবের রানা কক্সবাজারের বাসিন্দা বলে জানা যায়।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ শিফাতুল মাজদার জানান, গোপন সম্পদের ভিত্তিতে মাদকসহ আসামিসদের আটক করা হয়। মামলা শেষে বিজ্ঞ আদালতে আসামিদের প্রেরণ করা হয়। এসময় অবৈধ কর্মকান্ডের বিষয়ে পুলিশের কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে জানান তিনি।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo