• অপরাধ ও দুর্নীতি

পিস্তলসহ তরুণ-তরুণী সহ আটক ৪

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

রংপুর ব্যুরোঃ  রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্কের মোড় থেকে পিস্তুলের সাদৃশ্য বস্তু নিয়ে দুই তরুণী সহ আটক-৪। এঘটনায় তরুণ-তরুণীসহ ৪জনকে আটক করেছে তাজহাট থানা পুলিশ।এসময় তাদের কাছ থেকে প্রাইভেটকার জব্দ করে রংপুর মেট্রোপলিটন পুলিশ।

গতকাল সোমবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।গোপন সংবাদের ভিত্তিতে তাজহাট মেট্রোপলিটন থানা পুলিশ তাদের একটি প্রাইভেট গাড়িসহ আটক করে।পরে এ চার তরুণ-তরুণীকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়।

তবে স্থানীয়রা বলছেন বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে আবু সাঈদ চত্বরে (পার্কের মোড়) হলুদ রঙের একটি গাড়ি থেকে দুজন নারী ও দুজন পুরুষকে আটক করে পুলিশ।এসময় তাদের কাছে থাকা কয়েক রাউন্ড গুলিও উদ্ধার করা হয়।

রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম সর্দার বলেন,পিস্তলটি আসল না নকল, তা আমরা খতিয়ে দেখছি।একইসাথে গ্রেফতার দুই তরুণ ও দুই তরুনী অন্য কোনো অপরাধের সঙ্গে সম্পৃক্ত কিনা তাও তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য (০)





image

শার্শা-কলারোয়া সীমান্তে ১৪ মামলার আসামি আমজাদ অধরা মাদক ও...

১

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা ও সাতক্ষীরার কলারোয়া সীমান...

image

ঠাকুরগাঁওয়ে ইয়াবা কারবারের অভিযোগে স্বামী আটক, স্ত্রী লাপ...

২

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০...

image

নড়াইলে ৭৫ পিস ইয়াবাসহ সাময়িক বরখাস্তকৃত প্রাথমিক বিদ্যালয়...

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলে ৭৫ পিস ইয়াবাসহ সোহেল নাদীম শিমু (৪০...

image

রাজধানী থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

৪

নিজস্ব ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক স...

image

জামালপুরে ডিবি পুলিশের অভিযানে সাড়ে ৫ কেজি গাঁজাসহ গ্রেপ্...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ ...

  • company_logo