ছবিঃ সিএনআই
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ বাজার ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বাবুল খন্দকার (৬০) নামে কালীগঞ্জ বাজারের এক ব্যবসায়ীকে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ এ দণ্ডাদেশ প্রদান করেন।
ভ্রাম্যমান আদালতের বিচারক তনিমা আফ্রাদ বলেন, নিয়মিত কাজের অংশ হিসেবে কালীগঞ্জ পৌরসভার বাজার এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫৩ ধারায় ব্যবসায়ি বাবুলকে ৪ হাজার টাকা অর্ধদণ্ড করা হয়। নিয়মিত কাজের অংশ হিসেবে ভ্রাম্যমান আদালতের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভ্রাম্যমান আদালতের বিচারক।
অভিযানকালে কালীগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. বেলাল হোসেন সরকার, পৌরসভার প্রকৌশলী মুন্নুর আহমেদ, হিসাবরক্ষক দুলাল মোড়ল, বেঞ্চ সহকারী আলামিনসহ থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

মন্তব্য (০)