• অপরাধ ও দুর্নীতি

নৌকা গতিরোধ করে যাত্রীদের কাছ থেকে নগদ ও মোবাইল ছিনতাই

  • অপরাধ ও দুর্নীতি

ফাইল ছবি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারী ফেরিঘাট থেকে চিলমারের উদ্দেশ্যে ছেড়ে দেওয়া নৌকাটি ডাকাতি হওয়ার খবর পাওয়া গেছে।  আজ ২১ ডিসেম্বর শনিবার সকাল সাড়ে আটটার সিরিয়ালের নৌকা চিলমারীর উদ্দেশ্য রওনা দিয়েছিল নৌকা টি ২০০ বিঘা চর নামক স্থানে পৌঁছালে ডাকাতির ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদশিরা জানিয়েছেন একদল ডাকাত অন্য নৌকা নিয়ে সিরিয়ালের নৌকার গতি রোধ করে। নৌকায় থাকা যাত্রীদের এলোপাতাড়ি মারপিট শুরু করে। একপর্যায়ে যাত্রীদের মধ্যে আতঙ্ক বিরাজ করলে যাত্রীদের কাছে থাকা নগদ দশ লক্ষাধিক টাকা ও ৩০/৪০টি মোবাইল ছিনিয়ে নেয় ডাকাত দলের সদস্যরা। রৌমারী বাজারের ব্যবসায়ী মইজুদ্দিনের মাল করে নেওয়ার টাকা দিতে দেরি হলে দেশি অস্ত্রের আঘাতে নৌকার মালিক আবু তালেব ও মাল্লা সজীবসহ ৩জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।। ঢুষমারা থানার অফিসার ইনচার্জ মুশাহেদ খান জানান, ঘটনাটি তিনি শূনেছেন। তদন্তের জন্য মাঠে আছেন।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo