• অপরাধ ও দুর্নীতি

আড়াইহাজারে আন্তঃজেলা ডাকাত দলের প্রধান সজল গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের প্রধান সজল চন্দ্র দাস (৩৫) কে গ্রেফতার হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় গোপালদী বাজার ব্রিজ এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।

থানা পুলিশের সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত সজল চন্দ্র দাস আড়াইহাজার উপজেলার বিশনন্দী ইউনিয়নের বিশনন্দী গ্রামের মৃত গুরু চন্দ্র দাসের ছেলে। তিনি ৭ থেকে ৮টি ডাকাতি মামলার আসামি। এর মধ্যে ২০১৩ সালে তার বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রুজু হয়।

দীর্ঘদিন পলাতক থাকার পর পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত করে। আড়াইহাজার থানার এসআই হাসান মাতাব্বর এবং এএসআই আমিনুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এই অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনায়েত হোসেন জানায়, সজল চন্দ্র দাস দীর্ঘদিন ধরে এলাকায় ডাকাতি কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।আড়াইহাজারে ডাকাত নিধনে আমাদের অভিযানে ইতিমধ্যেই ১০/১২ জন শীর্ষ ডাকাত সর্দারদের গ্রেফতার হয়েছে।আমাদের এই অভিযান অভ্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo