• অপরাধ ও দুর্নীতি

ফরিদপুরে শিশুকে জ্যান্ত কবর দেয়ার চেষ্টার ঘটনায় প্রধান আসামীসহ ২ জন গ্রেপ্তার 

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরে জিহাদ মাতুব্বর (১৩) নাম এক শিশুকে নির্যাতন করে জ্যান্ত কবর দেয়ার চেষ্টার ঘটনায় প্রধান আসামী সিফাত মোল্যাসহ (২৪) দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আসামী সিফাত জেলা সদরের কানাইপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের হালিম মোল্যার ছেলে। এছাড়া একই সাথে অপর আসামী মৃগী গ্রামের আসাদ শেখের ছেলে সজল শেখকেও (১৯) গ্রেপ্তার করা হয়েছে।

 শুক্রবার ( ২০ ডিসেম্বর)  সন্ধ্যায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান র‍্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের সহকারী পরিচালক ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার। 

এর আগে বৃহস্পতিবার ( ১৯ ডিসেম্বর)  রাত সাড়ে ১১ টার দিকে গাজীপুর জেলার কালিয়াকৈর থানার সফিপুরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

তাপস কর্মকার  জানান, শিশুকে জ্যান্ত কবরের ঘটনায় মামলা হলে ছায়া তদন্ত শুরু করে র‍্যাব। এক পর্যায়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে র‍্যাব-১ সহযোগিতায় গাজীপুরের সফিপুর থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সন্ধ্যায় তাঁদের কোতয়ালী থানায়  হস্তান্তর করা হয়েছে।

এর আগে গত ৭ ডিসেম্বর জেলা সদরের কানাইপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামে ওয়াজ মাহফিল থেকে শিশু জিহাদকে নির্যাতন করে জ্যান্ত কবর দেয়ার চেষ্টা চালায় একটি কিশোর গ্যাং। জিহাদ পাশ্ববর্তী কৃষ্ণনগর ইউনিয়নের বড় মাধবপুর গ্রামের ব্যবসায়ী মোস্তাক মাতুব্বরের ছেলে। 

এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হলে সমালোচনা শুরু হয়। যে ভিডিওতে মাটি খুড়ার দৃশ্যসহ নির্মমতার দৃশ্য ফুটে ওঠে। ঘটনার পরে ওই শিশুর পিতা কোতয়ালী থানায় ৬ জনের নাম উল্লেখ করে অপহরণ ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।

 

মন্তব্য (০)





image

শার্শা-কলারোয়া সীমান্তে ১৪ মামলার আসামি আমজাদ অধরা মাদক ও...

১

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা ও সাতক্ষীরার কলারোয়া সীমান...

image

ঠাকুরগাঁওয়ে ইয়াবা কারবারের অভিযোগে স্বামী আটক, স্ত্রী লাপ...

২

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০...

image

নড়াইলে ৭৫ পিস ইয়াবাসহ সাময়িক বরখাস্তকৃত প্রাথমিক বিদ্যালয়...

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলে ৭৫ পিস ইয়াবাসহ সোহেল নাদীম শিমু (৪০...

image

রাজধানী থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

৪

নিজস্ব ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক স...

image

জামালপুরে ডিবি পুলিশের অভিযানে সাড়ে ৫ কেজি গাঁজাসহ গ্রেপ্...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ ...

  • company_logo