• অপরাধ ও দুর্নীতি

মাগুরায় ১০০ রাউন্ড গুলি ও বাইনোকুলার সহ ৫জন আটক

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

মাগুরা প্রতিনিধিঃ  মাগুরা শহরের বিভিন্ন এলাকায় সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাব যৌথ অভিযান চালিয়ে ১০০ রাউন্ড গুলি ও একটি স্নায়পার বাইনোকুলার উদ্ধার করেছে। এ ঘটনায় সংশ্লিষ্টতা থাকার অভিযোগে ০৫ জনকে আটক করা হয়েছে।১৮ ই ডিসেম্বর বুধবার রাতে মাগুরা সেনা ক্যাম্পের মেজর রাশেদ হাসান সেজান এর নেতৃত্বে মাগুরা পৌরসভার পারনান্দুয়ালী মুন্সিপাড়াসহ কয়েকটি এলাকায় এ যৌথ অভিযান পরিচালনা করে এসব উদ্ধার করে যৌথ বাহিনী।এ অভিযানে আটককৃতদের কাছ থেকে ১০০ রাউন্ড এ্যামো তাজা পিস্তলের গুলি, একটি শর্ট গানের টেনিস্কোপ স্মাইপার, ৫টি স্মার্ট ফোন, ১টি বাটন ফোন ও ২টি দেশিয় অস্ত্র পাওয়া যায়।

এসব তথ্য নিশ্চিত করে উদ্ধার অভিযানের নেতৃত্ব দেওয়া মেজর রাশেদ হাসান সেজান বলেন, ‘আমরা গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করি। ৫ জনকে আটক করা হয়েছে। রাতেই আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে থানা হাজতে প্রেরণ করেছি'।

আটককৃতরা হলেন, মাগুরা পৌরসভার পারনান্দুয়ালী এলাকার মঞ্জু মোল্লার ছেলে মাফুজ (২১), রবি মোল্লার ছেলে শাকিল (২০),কামাল হোসেনের ছেলে জারিফ (২২), মুন্সি আশিক রহমানের ছেলে তাবিন (২০) ও আব্দুল হালিমের ছেলে বাবুল(২১)। তাদের সবার বাড়ি মাগুরা পৌর এলাকার পারনান্দুয়ালী মুন্সি পাড়ায়।

জানতে চাইলে এ বিষয়ে মাগুরা পুলিশ সুপার মিনা মাহমুদা জানান, মাগুরা থানায় রাতেই আটককৃতদেরকে যৌথবাহিনী হস্তান্তর করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo