ছবিঃ সিএনআই
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে পুলিশের এক বিশেষ অভিযানে একটি বিদেশী পিস্তল,গুলি ও দুটি ম্যাগজিন সহ যুবক-যুবতীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার রাতে উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর ইউনিয়নের মেঘনা সেতুর টোল প্লাজা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা ফুলতুলি এলাকার মোকলেছ মোল্লার ছেলে নাঈম (২৪) ও একই এলাকার শেখ শাহাদাতের স্ত্রী সুমা আক্তার (২৫)।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: আব্দুল বারী জানান,গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে একটি বিদেশী পিস্তল,গুলি ও দু'টি ম্যাগজিন সহ তাদের দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র মামলায় তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

মন্তব্য (০)