• অপরাধ ও দুর্নীতি

কুমিল্লায় ৭৩ লক্ষ টাকার মাদকদ্রব্য ও চোরাচালানী পন্য উদ্ধার 

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি বিশেষ অভিযানে  প্রায় কোটি টাকার মাদকদ্রব্য, মোবাইল ফোনসহ বিভিন্ন প্রকার চোরাচালানী পণ্য আটক করেছে কুমিল্লা ব্যাটালিয়ন বিজিবি- ১০।

শনিবার (৭ডিসেম্বর) রাতে বিজিবি টহলদল কটক বাজার পোস্টের পালপাড়া ও লক্ষীপুর পোস্টের বলের ডেবা নামক এলাকায় হতে মাদকদ্রব্য, মোবাইল ফোনসহ বিভিন্ন প্রকার চোরাচালানী পণ্য আটক করা হয়।  

রবিবার (৮ ডিসেম্বর) বিকেলে কুমিল্লা ব্যাটালিয়ন বিজিবি-১০ এর ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মেজর আরাফাত হোসেন অনি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়।

বিজিবি সূত্র জানায়, কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধীনস্থ কটক বাজার ও লক্ষীপুর পোস্টের বিশেষ টহলদল মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে বিজিবি টহলদল পৃথকভাবে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ভিন্ন ভিন্ন স্থান হতে বিজিবি টহলদল কর্তৃক সর্বমোট ৭৩,৯৩,০৮৩/- (তিয়াত্তর লক্ষ তিরানব্বই হাজার তিরাশি) টাকার মাদকদ্রব্য, মোবাইল ফোনসহ বিভিন্ন প্রকার চোরাচালানী পণ্য আটক করে।

কুমিল্লা ব্যাটালিয়ন বিজিবি- ১০ এর ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মেজর আরাফাত হোসেন অনি জানান, মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান বিজিবি প্রতিনিয়ত করে যাচ্ছে। তারই অংশ হিসেবে শনিবার একাধিক অভিযানে তিয়াত্তর লক্ষ তিরানব্বই হাজার তিরাশি টাকার মাদকদ্রব্য, মোবাইল ফোনসহ বিভিন্ন প্রকার চোরাচালানী পণ্য উদ্ধার করেছে কটকবাজার ও লক্ষিপুর পোস্টের বিশেষ দল। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য (০)





image

প্রধানমন্ত্রীর একান্ত সচিব পরিচয়দানকারী প্রতারক গ্রেফতার

মা‌নিকগঞ্জ প্রতি‌নি‌ধি: প্রধানমন্ত্রীর সহকারী...

image

রামিসার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি চান মাশরাফি সাকিব মুশফ...

নিউজ ডেস্ক : রাজধানীর পল্লবীতে ৭ বছরের শিশুকে নৃশংসভাবে হত্য...

image

১১৯ কোটি টাকা আত্মসাৎ, সাবেক সেনা কর্মকর্তা মাসুদ গ্রেফতার

নিউজ ডেস্ক : মালয়েশিয়ায় কর্মী পাঠিয়ে ১১৯ কোটি টাকা আত্মসাতের...

image

৬ চীনা নাগ‌রিকসহ অনলাইন জুয়া চক্রের ৯ সদস্য গ্রেফতার

নিউজ ডেস্ক : রাজধানীর উত্তরা ও তুরাগে কয়েকটি ফ্ল্যাটে অভিযান...

image

৫ জনকে গলাকেটে হত্যা, মূল অভিযুক্তের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক : গাজীপুরের কাপাসিয়ায় তিন শিশু ও মাসহ ৫ জনকে গলাক...

  • company_logo