ছবিঃ সিএনআই
কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজার জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ২টি দেশীয় তৈরী এলজি, ৫ রাউন্ড কার্তুজসহ দু'জন অস্ত্রধারীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গতকাল দিবাগত রাতে কক্সবাজার সদর থানাধীন খুরুশকুল ০৯ নং ওয়ার্ডস্থ ছনখোলা বাজার রোড হইতে সাম্পানঘাট পাড়া গামী রাস্তার মুখে জাহাঙ্গীর কাশেমের মাছের প্রোজেক্টের সম্মুখে দাড়াঁনো থাকা সিএনজির পেছনের সিটের ভেতর হইতে অস্ত্রসহ তাদের গ্রেফতার করে।
আসামীরা হলেন, কক্সবাজার সদরের সিএনজি চালক- আঃ রহিম প্রঃ ইলিয়াস(৩৮), পিতা- বজল কবির, সাং- লিংকরোড মুহুরী পাড়া, ০৪ নং ওয়ার্ড, ঝিলংজা ইউপি। ২। মোঃ ওসমান(৫৪), পিতা- মৃত মোজাম্মেল হক, মাতা- মৃত আম্বিয়া খাতুন, সাং- দক্ষিণ মুহুরী পাড়া, ০৪ নং ওয়ার্ড, ঝিলংজা ইউপি।
কক্সবাজার পুলিশ সুপার, মুহাম্মদ রহমত উল্লাহ জানান, "জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ, এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ২ ডিসেম্বর দিবাগত রাতে উপরে উল্লিখিত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন,ডিবি'র একটি টিম। এসময় আলামতসহ ০১ নং আসামী সিএনজি চালক আঃ রহিম প্রঃ ইলিয়াস(৩৮) কে গ্রেফতার করেন, পরবর্তীতে তাহার দেখানো মতে ০২ নং আসামী মোঃ ওসমান(৫৪) কে লিংক রোড হইতে গ্রেফতার করা হয়।
উক্ত ঘটনায় কক্সবাজার সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে"
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

মন্তব্য (০)