• লিড নিউজ
  • অপরাধ ও দুর্নীতি

চিলমারীতে ব্রহ্মপুত্রে বৈদ্যুতিক ফাঁদ দিয়ে মাছ ধরার সময় ৬ মাঝি আটক

  • Lead News
  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে বৈদ্যুতিক ফাঁদ দিয়ে মাছ ধরার সময় ছয় মাঝিকে আটক করা হয়েছে। আজ সোমবার সকালে আটক মাঝিদের চিলমারী মডেল থানায় হস্তান্তর করেছে নৌবন্দর থানা-পুলিশ।

রোববার রাত সাড়ে দশটার দিকে বড়ভিটার চর এলাকার ব্রহ্মপুত্র নদ থেকে তাঁদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী নৌবন্দর থানা পুলিশের পরিদর্শক ইমতিয়াজ কবির।

আটক ব্যক্তিরা হলেন, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের দক্ষিণ ওয়ারী এলাকার শ্রী মিলন চন্দ্র দাশ (৪১) ও নয়ন চন্দ্র দাশ (৩২), একই ইউনিয়নের ফকিরেরভিটা এলাকার মিলন মিয়া (৩৫) ওই ইউনিয়নের শিমুলতলি বাঁধ এলাকার আবু বকর সিদ্দিক (২৪), ফকিরেরভিটা এলাকার সাদ্দামনসহ (৩০), ফুলবাড়ী উপজেলার দক্ষিণ বড়ভিটা জেলে পাড়া এলাকার শ্রী চন্দন কুমার বিশ্বাস (৩২)।

জানা গেছে, রোববার রাত সাড়ে ১০টার দিকে নৌবন্দর থানা পুলিশের একটি টিম উপজেলার বড়ভিটার চর এলাকায় ব্রহ্মপুত্র নদে অভিযান চালায়। এ সময় বৈদ্যুতিক ফাঁদ দিয়ে মাছ ধরার সময় ছয় মাঝিকে আটক করা হয়। মাছ ধরার কাজে ব্যবহৃত দুটি ফাঁদ জব্দ করা হয়।

নৌবন্দর থানা পুলিশের পরিদর্শক ইমতিয়াজ কবির বলেন, দুটি ফাঁদসহ আটক ছয় মাঝিকে আজ সকালে চিলমারী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব বলেন, আটক ছয় মাঝির বিরুদ্ধে মৎস্য আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo