• অপরাধ ও দুর্নীতি

নাগেশ্বরীতে জাল সীল ও কাগজপত্র তৈরির অভিযোগে গ্রেপ্তার ৩

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরীতে ভূমি রেজিস্ট্রেশন সংক্রান্ত জাল কাগজপত্র তৈরি ও জাল সীল রাখার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানের সময় বিপুল পরিমাণ জাল কাগজপত্র, শতাধিক সীল এবং কাগজ তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান জানান, গোপন সংবাদে তিনি জানতে পারেন নাগেশ্বরী পৌরসভার বিএসসি মোড়স্থ নূর কম্পিউটার ও জননী কম্পিউটার দীর্ঘদিন ধরে জাল কাগজপত্র তৈরি করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছে। পরে সোমবার (২৫ নভেম্বর) দুপুরে পুলিশের সহায়তায় দোকানদুটিতে অভিযান চালিয়ে জাল সীল ও জাল কাগজপত্র তৈরি করার বিভিন্ন উপকরণসহ ৩জনকে আটক করে থানায় সোপর্দ করা হয়। আটককৃতরা হলেন, নুর কম্পউিটারের মালিক আসাদুজ্জামান নূর (৪৩), জননী কম্পিউটারের মালিক বদরুল আলম রঞ্জু, কর্মচারী হাফিজুর রহমান (৩২) কে আটক করেন। 

পুলিশ জানায়, অভিযানের সময় দোকান দুটি থেেক সাবেক উপজেলা নির্বাহী র্কমর্কতা নুর আহমেদ মাছুম, সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান, সাবেক পৌর মেয়র মোহাম্মদ হোসেন ফাকু, বিভিন্ন ইউনিয়ন পরষিদ চেয়ারম্যান, সমাজসেবা র্কমর্কতা এবং স্বাস্থ্য র্কমকর্তাসহ বিভিন্ন সরকারি র্কমর্কতার শতাধিক সীল ও জাল কাগজপত্র তৈরির উপকরণ, দোকানগুলোর কম্পিউটারসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, অভিযুক্তদের বিরুদ্ধে সোমবার রাতে নিয়মিত মামলা দিয়ে পরদিন জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo