• অপরাধ ও দুর্নীতি

সীমান্তে অনুপ্রবেশের দায়ে বাংলাদেশি যুবক আটক

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারী সীমান্তে সাইফুল ইসলাম(২১) নামের এক বাংলাদেশিকে যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। মঙ্গলবার সকালে উপজেলার ছাটকড়াইবাড়ী সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার নম্বর ১০৫৫ এর সাব পিলার নম্বর ৩ এসের কাছ থেকে তাকে হাতেনাতে আটক করে ক্যাম্পে নিয়ে আসা হয়। 

আটক সাইফুল ইসলাম উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ছাটকড়াইবাড়ী এলাকার ওমর ফারুকের ছেলে। বিজিবির জামালপুর ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান জানান, মঙ্গলবার সকালে চোরাচালানের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশে করেন সাইফুল ইসলাম (২১)। এ সময় তাকে আটক করেন দাঁতভাঙ্গা বিওপির টহলরত বিজিবি সদস্যরা। পরে আটক ওই যুবককে রৌমারী থানায় সোর্পদ করা হয়।

বুধবার বিকালে রৌমারী থানার অফিসার(ওসি) লুৎফর রহমান বলেন, আটক যুবককের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo