• লিড নিউজ
  • অপরাধ ও দুর্নীতি

পাবনায় কার্বন উৎপাদনকারী দু'টি প্রতিষ্ঠানকে জরিমানা

  • Lead News
  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার আটঘরিয়ায় পাটকাঠি থেকে কার্বন উৎপাদনকারী দু'টি প্রতিষ্ঠানকে এক লাখ দশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা এবং পরিবেশের ক্ষতিসাধন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ছাড়পত্র নবায়ন না থাকায় তাদের এই জরিমানা করা হয়।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে গোয়েন্দা সংস্থা এনএসআই'র গোপন তথ্যের ভিত্তিতে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আটঘরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শানজিদা মুস্তারী। এসময় পাবনা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মোমিন উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মোমিন জানান, আটঘরিয়া উপজেলার চকচৌকিবাড়ী পরানপুর গ্রামে জয়া কোম্পানি লিমিটেড এবং বেলদহ গ্রামে ক্যাপ্টেন চারকোল লিমিটেড পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়ে কয়েক বছর ধরে বিপুল পরিমাণ পাটকাঠি পুড়িয়ে পরিবেশের ক্ষতিসাধন করে আসছিল। এছাড়া, উভয় প্রতিষ্ঠানেই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ছাড়পত্র নবায়ন ছিল না।

এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। সেখানে ভ্রাম্যমাণ আদালতে জয়া কোম্পানি লিমিটেডকে ১০ হাজার টাকা এবং ক্যাপ্টেন চারকোল লিমিটেডকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। সেইসাথে বৈধ কাগজপত্র না হওয়া পর্যন্ত কোম্পানি বন্ধ থাকার নির্দেশ দেওয়া হয়।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo