• অপরাধ ও দুর্নীতি

একাধিক মাদক মামলার আসামি ফের গাঁজাসহ গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

প্রতীকী ছবি

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে মো. মোতালেব মোল্লা (৫৬) নামে একাধিক মাদক মামলার এক আসামিকে গাঁজাসহ গ্রেফতার করেছে থানা পুলিশ।  

মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন।

এরআগে একইদিন ভোরে এসআই ইব্রাহীম শেখ সঙ্গীয় ফোর্স নিয়ে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। দুপুরে মাদক মামলায় তাকে গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজাতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতার মোতালেব উপজেলার বক্তারপুর ইউনিয়নের ছোট দেওলিয়া গ্রামের মৃত মজিদ মোল্লার ছেলে। তার ‍বিরুদ্ধ কালীগঞ্জসহ দেশের বিভিন্ন থানায় মাদকের একাধিক মাললা রয়েছে।

ওসি, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ছোট দেওলিয়া গ্রামে মাদক বিরোধী বিশেষ অভিযান চালায় কালীগঞ্জ থানা পুলিশ। পরে সেই গ্রামের মোতালেবকে ২৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। তাকে নতুন একটি মাদক মামলায় দুপুরের গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। সে একজন পেশাদার মাদক কারবারি। তার বিরুদ্ধে কালীগঞ্জ, তেজগাঁও, দক্ষিণখান থানাসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo