• অপরাধ ও দুর্নীতি

মাদকের টাকার জন্য মা\'কে খুন: হত্যাকারী নিজেই ধরা দিয়েছে পুলিশের হাতে

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজার শহরের পশ্চিম বড়ুয়া পাড়ায় (৬ নং ওয়ার্ড)  মাদকের টাকা দিতে না পারায় মা'কে  কুপিয়ে হত্যা করেছে নিজ সন্তান। পরে নিজেই পুলিশের হাতে ধরা দিয়েছে  হত্যাকারী। হত্যাকারী যুবকের নাম হোসাইন মোহাম্মদ আবিদ (২৮)। তিনি ওই এলাকার নিয়াজ আহমেদের ছেলে। নিজ সন্তানের হাতে খুন হওয়া নারী হলেন আনোয়ার বেগম মেরী (৫৫)। 

গতরাত আড়াই টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন কক্সবাজার সদর থানার ওসি ইলিয়াস খান।স্থানীয় লোকজন  ও  ঘটনাস্থলে যাওয়া সদর থানার এস আই সৌরভের দেওয়া তথ্যে জানা যায়, আবিদ প্রায়'ই মাদেকর টাকার জন্য মা'কে অত্যাচার করত। সর্বশেষ গত রাতে মা'কে নিশ্বংস ভাবে হত্যা করে। হত্যকান্ডের সময় তাদের একমাত্র পুত্র সন্তান আবিদ ও তার  মা'ই ছিলেন ঘরে। তার অসুস্থ পিতা নিয়াজ আহমেদ রয়েছেন চট্টগ্রামে চিকিৎসার জন্য মেয়ের বাসায়।

নিহত নারীর মুখ, মাথা ও হাতে  কুপের যখম রয়েছে।  হত্যার পর বাহির থেকে দরজা লাগিয়ে নিজেই থানায় গিয়ে হত্যার বিষয়টি পুলিশকে জানান আবিদ। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। সদর থানার ওসি ইলিয়াস খান  জানান, শহরের বডুয়া পাড়ায় নারীকে কুপিয়ে হত্যার ঘটনায় আবিদ নামে একজন আটক রয়েছে। হত্যার কারণ জানতে তদন্ত চলছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে নেওয়া হয়েছে। 

মন্তব্য (০)





image

শার্শা-কলারোয়া সীমান্তে ১৪ মামলার আসামি আমজাদ অধরা মাদক ও...

১

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা ও সাতক্ষীরার কলারোয়া সীমান...

image

ঠাকুরগাঁওয়ে ইয়াবা কারবারের অভিযোগে স্বামী আটক, স্ত্রী লাপ...

২

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০...

image

নড়াইলে ৭৫ পিস ইয়াবাসহ সাময়িক বরখাস্তকৃত প্রাথমিক বিদ্যালয়...

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলে ৭৫ পিস ইয়াবাসহ সোহেল নাদীম শিমু (৪০...

image

রাজধানী থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

৪

নিজস্ব ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক স...

image

জামালপুরে ডিবি পুলিশের অভিযানে সাড়ে ৫ কেজি গাঁজাসহ গ্রেপ্...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ ...

  • company_logo