ছবিঃ সিএনআই
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ পিকআপ গাড়িতে করে গাঁজা পাচারের সময় ৫০ কেজি গাঁজাসহ বাদশা মিয়া (২১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। এ সময় মাদক বহনকৃত পিকআপ গাড়ীটি জব্দ করা হয়। গতকাল রাতে ঢাকা -চট্টগ্রাম মহাসড়কের বন্দরের মদনপুর বাসস্ট্যান্ড সংলগ্ন রাফি পেট্রোল পাম্পের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক পাচারকারী বাদশা মিয়া সুদূর খাগরাছড়ি জেলার মানিকছড়া থানার মানিকছড়ি হাজীপাড়া এলাকার মৃত রুহুল আমিন মিয়ার ছেলে। বিপুল পরিমান গাঁজা উদ্ধারের ঘটনায় র্যাব-১১ ডিএডি মো. আব্দুল্লা শেখ বাদী হয়ে গ্রেপ্তারকৃত মাদক পাচারকারী বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে।
গ্রেপ্তারকৃত মাদক পাঁচারকারীকে উল্লেখিত মামলায় বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ। র্যাব-১১ ডিএডি মো. আব্দুল্লাহ শেখ গণমাধ্যমকে জানান, গোপন সূত্রের মাধ্যমে মাদক পাচারের খবর পেয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দরের রাফি পেট্রোল পাম্পের সামনে অবস্থান নিয়ে ঢাকাগামী সাদা রংএর একটি পিকআপ গাড়ী যার রেজি নাম্বার ঢাকা মেট্রো ন ১৯-৫৮৮৫ তল্লাশি চালিয়ে চালকের সিটের পাশে ৩টি প্লাস্টিক বস্তায় রক্ষিত ৫০ কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত মাদক পাচারকারি বাদশা দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। ধৃতকে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

মন্তব্য (০)