• অপরাধ ও দুর্নীতি

আবু সাঈদ হত্যা: বেরোবির প্রক্টর ৩ দিনের রিমান্ডে

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

 রংপুর ব্যুরোঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় সাবেক প্রক্টর শরিফুল ইসলামের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক আসাদুজ্জামান এই রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, সাবেক প্রক্টর শরিফুল ইসলামকে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে আদালতে তোলা হয় এবং ৫ দিনের রিমান্ডের জন্য আবেদন করেন পিবিআই। আদালতের বিচারক তিন দিনের রিমান্ড মন্জর করেন।

এর আগে, আবু সাঈদ হত্যা মামলায় বরখাস্ত হওয়া সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আমির আলী ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে গ্রেপ্তার করা হয়েছিল।এই মামলার আসামি সাবেক আইজিপিকে ঢাকায় গ্রেপ্তার করা হয়।এ পযন্ত পুলিশসহ ৪ জনকে গ্রেফতার করা হলে।

পিবিআইয়ের রংপুর পুলিশ সুপার (এসপি) ও মামলার তদন্তকারী কমকতা এবিএম জাকির হোসেন জানান,আবু সাঈদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি শরিফুল ইসলামের বিরুদ্ধে ঘটনাস্থলে উপস্থিত থেকে পুলিশকে গুলি করতে নির্দেশনা দেওয়ার অভিযোগ আছে।এই অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।তিনি আর বলেন এঘনার সাথে জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে।

গত ১৮ আগস্ট পুলিশের সাবেক আইজিপিসহ ১৭ জনের নাম উল্লেখ এবং ৩০ থেকে ৩৫ জনের অজ্ঞাতনামা উল্লেখ করে মামলা করা হয়েছিল।

বেরোবি’র সাবেক প্রক্টর শরিফুল ইসলামকে মঙ্গলবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে নগরীর আলমনগর এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

তার বিরুদ্ধে গত ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গেটে পুলিশের গুলিতে আবু সাঈদ হত্যার সময় ঘটনাস্থলে উপস্থিত থেকে পুলিশকে গুলি করতে নির্দেশনা দেওয়ার অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন পিবিআই রংপুর।

এদিকে আবু সাইদ হত্যা মামলার ২য় ধাপের নাম সংযুক্তে যে ৭ জনের নাম এসেছে তাদের ব্যাপারে আদালত তদন্তের দায়িত্ব দিয়েছে পিবিআইকে।এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা,সেতুমন্ত্রী ওবায়দুল কাদের,স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক প্রক্টর শরিফুল ইসলামসহ সাতজনের নাম মামলায় নথিভুক্ত করার জন্য সম্পূরক এজাহার দায়ের করেন বাদি রমজান আলী।আদালতের আদেশে তাদেরও ওই মামলায় নামীয় এজহারভুক্ত আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

 গ্রেফতারি পরোয়ানা জারির আগেই সাবেক প্রক্টরকে গ্রেপ্তারের প্রতিবাদে পিবিআই অফিসে অবস্থান কর্মসূচি পালন করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo