• অপরাধ ও দুর্নীতি

ময়মনসিংহের চাঞ্চল্যকর শিশু হত্যা মামলার আসামী গ্রেফতার করেছে র‍্যার-১৪

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ময়মনসিংহ প্রতিনিধি: গত ২৮ অক্টোবর ২০২৪ তারিখ সন্ধায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানাধীন উচাখিলা কলা বাজারে পূর্ব শত্রুতার জের ধরে নিহত জিয়ারুল হক(১৫) এর সহিত হক মিয়া(৫৮) এর কথা কাটাকাটি হয়। এরই জের ধরে পরের দিন ২৯ অক্টোবর ২০২৪ তারিখ দুপুরে জিয়ারুল হক বাড়ী হতে অটোরিক্সা যোগে উচাখিলা বাজারে আসার সময় ঈশ্বরগঞ্জ থানাধীন উচাখিলা ইউনিয়নের উচাখিলা কাচারী সংলগ্ন জনৈক সিরাজুল ইসলাম সরকার এর রড সিমেন্টের দোকানের সামনে পৌঁছামাত্র আসামীগণ পিছন দিক থেকে ধাওয়া করে।

এ সময় প্রাণ রক্ষার্থে জিয়ারুল হক অটোরিক্সা থেকে নেমে দৌঁড়ে পালানোর চেষ্টা করলে আসামীগণ দেশীয় অস্ত্র দ্বারা জিয়ারুল হক(১৫) এর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর রক্তাক্ত আঘাত করে। এতে জিয়ারুল হক ঘটনাস্থলে লুটিয়ে পড়ে। আশেপাশের লোকজন জিয়ারুল হক‘কে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।

সেখানে একই তারিখ সন্ধা অনুমান ৬.৩০ সময় মৃত্যুবরণ করেন। শিশু জিয়ারুল হক(১৫) হত্যার ঘটনাটি বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে নিহতের পিতা আলাল উদ্দিন (৬৪), পিতা-মৃত হাফিজ উদ্দিন, সাং-আলীনগর, থানা-ঈশ্বরগঞ্জ, জেলা-ময়মনসিংহ বাদী হয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

উক্ত ঘটনার পর র‌্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ ছায়া তদন্ত শুরু করে এবং জড়িতদের গ্রেফতারের লক্ষ্যে কার্যক্রম গ্রহণ করেন। এরই প্রেক্ষিতে, র‌্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ‘র একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১৬ নভেম্বর ২০২৪ তারিখ রাত্রী ০৩.৩০ সময় ময়মনসিংহের কোতোয়ালী থানাধীন দাপুনিয়া এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলায় এফআইআর ভুক্ত ২নং আসামী মোঃ রাসেল মিয়া (৩২), পিতা- হক মিয়া, সাং-আলাদিয়ার আলগী, থানা-ঈশ্বরগঞ্জ, জেলা-ময়মনসিংহ‘কে গ্রেফতার করতে সক্ষম করে। গ্রেফতারকৃত আসামী‘কে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানায় হস্তান্তর করে। র‌্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ জানায় এ ধরনের অপরাধের বিরুদ্ধে র‌্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo