• অপরাধ ও দুর্নীতি

মাকে হত্যা করে ডাকাতির নাটক সাজানো গ্রেপ্তার সাদ এবার রিমান্ডে

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধিঃ  বগুড়ার দুপচাঁচিয়ায় মা উম্মে সালমাকে হত্যার ঘটনায় ছেলে সাদ বিন আজিজুরের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। পুলিশের ৭ দিনের রিমান্ডের আবেদনের প্রেক্ষিতে বুধবার সন্ধ্যায় গ্রেপ্তার সাদকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করে তাকে দুপচাচিয়া থানা পুলিশের হেফাজতে দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমাইয়া সিদ্দিকার আদালত।

মামলার তদন্তকারী কর্মকর্তা দুপচাঁচিয়া থানার এসআই সুব্রত সিং জানান, মা উম্মে সালমাকে হত্যার ঘটনায় ছেলে সাদ বিন আজিজুরকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়৷ পরে আদালত ৩ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করে গ্রেপ্তার সাদকে থানা হেফাজতে দেন বিচারক। এর আগে রোববার বিকেলে দুপচাঁচিয়ার জয়পুরপাড়া এলাকায় নিজ বাড়িতে মা উম্মে সালমাকে শ্বাসরোধ  করে হত্যা করে ডিপফ্রিজে রেখে ডাকাতির নাটক সাজায় ছেলে সাদ দিন আজিজুর। পরে সোমবার রাতে র‍্যাব সাদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করলে মা উম্মে সালমাকে নৃশংসভাবে হত্যার দায় স্বীকার করে সে৷ জিজ্ঞাসাবাদে সাদ র‍্যাবকে জানায়, প্রেমে বাঁধা আর পকেট খরচের টাকা না পাওয়ার ক্ষোভ থেকে নিজের মাকে হত্যার পরে ডিপ ফ্রিজে রাখে সে৷ নিহত উম্মে সালমা দুপচাঁচিয়া ডিএস কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আজিজুর রহমানের স্ত্রী।

এ প্রসঙ্গে দুপচাঁচিয়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) নাসিরুল ইসলাম বলেন, ‘আদালতের নির্দেশে আসামিকে রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের বিষয়ে খুঁটিনাটি জানা যাবে।’

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo