• অপরাধ ও দুর্নীতি

দোহারে নাজমুল হত্যা মামলার প্রধান আসামি রনি গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহারে আলোচিত নাজমুল হত্যা মামলার প্রধান আসামি রনিকে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ। গ্রেফতারকৃত রনি উপজেলার রাইপাড়া ইউনিয়নের মৃত নুরু কসাইয়ের ছেলে।  পুলিশ সূত্রে জানা যায়, গত (১৮ অক্টোবর) শুক্রবার সকালে উপজেলার বাশতলা বাজারে একটি চায়ের দোকানে পূর্ব শ্ত্রুতার জেরে নাজমুল নামের এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে রনি ডাকাত ওরফে রনি মিয়া। এ ঘটনায় নিহত নাজমুলের মা নাছিমা বেগম বাদী হয়ে পাঁচজনকেআসামি করে দোহার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ নাজমুলের বন্ধু মিলনকে গ্রেফতার করলে সে আদালতে ১৬৪ ধারা জবানবন্দিতে এ হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। তারই দেয়া তথ্যের ভিত্তিতে ফরিদপুরের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে রনি মিয়া ওরফে রনি ডাকাত ও তার ছেলে মো. নাজমুলকে গ্রেফতার করে পুলিশ। 

এ বিষয়ে দোহার থানার ওসি মো. রেজাউল করিম বলেন, নাজমুল হত্যার ঘটনায় তার মা নাছিমা বেগম বাদি হয়ে থানায় মামলা করে। আমরা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করি। রনি ডাকাত ও তার ছেলে হত্যাকান্ডে জরিত নাজমুলকে মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। ওসি আরও জানান, গ্রেফতারকৃত রনি ডাকাতের বিরুদ্ধে ঢাকা সহ বিভিন্ন জেলায় ডাকাতি, মাদক ও খুন সহ মোট ১২টি মামলা রয়েছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo