• অপরাধ ও দুর্নীতি

কালীগঞ্জে নারী মাদক কারবারি আটক

  • অপরাধ ও দুর্নীতি

ফাইল ছবি

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে ৪০০ লিটার দেশি চোলাই মদসহ ববি গমেজ (৩৫) নামের এক নারী মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ এ সময় মদ ভর্তি গ্যালনের সাথে ৩০০ লিটার জাওয়া (মদ তৈরির উপকরণ) জব্দ করে পুলিশ।  

মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন এর আগে সোমবার (১১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার তুমলিয়া ইউনিয়নের দড়িপাড়া গ্রাম থেকে ওই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ববি গমেজ উপজেলার তুমলিয়া ইউনিয়নের দড়িপাড়া গ্রামের উজ্জল দরেজের স্ত্রী।

ওসি মো. আলাউদ্দিন বলেন, সোমবার (১১ নভেম্বর) রাতে উপজেলার তুমলিয়া ইউনিয়নের দড়িপাড়া এলাকায় চোলাই মদ তৈরি ও বেচা-কেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় থানা পুলিশ। অভিযানের বিষয়টি টের পেয়ে স্বামী উজ্জল পালিয়ে গেলেও নারী মাদক কারবারি ববি গমেজকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের বাড়ির ছাদ ও একটি ঘর থেকে ১০ লিটারের ২৫টি গ্যালন, ২০ লিটারের ৫টি গ্যালন, হাফ লিটারের পলিপ্যাক ৪০টি এবং ৪টি ড্রাম মদ তৈরির উপকরণ (জাওয়া) জব্দ করে পুলিশ। 

  তিনি আরও বলেন, গ্রেপ্তার ববি গমেজ তার স্বামী উজ্জলকে নিয়ে দীর্ঘদিন ধরে চোলাই মদ তৈরি করে বিক্রি করে আসছিলেন। তারা চোলাই মদ তৈরি করে বিভিন্ন উপায়ে অবৈধভাবে জেলার বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে বিক্রি করতো। এ ঘটনায় রাতেই একটি মাদক মামলা (নং ১৬) দায়ের করেন। সেই মামলায় সকালে গ্রেপ্তার ববিকে গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজাতে প্রেরণ করা হয়েছে। মাদক বিরোধী এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা। 

অভিযানে ওসি সহ কালীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) রাজিউদ্দিন, পরিদর্শক (এসআই) মো. মিলন মিয়া অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

শার্শা-কলারোয়া সীমান্তে ১৪ মামলার আসামি আমজাদ অধরা মাদক ও...

১

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা ও সাতক্ষীরার কলারোয়া সীমান...

image

ঠাকুরগাঁওয়ে ইয়াবা কারবারের অভিযোগে স্বামী আটক, স্ত্রী লাপ...

২

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০...

image

নড়াইলে ৭৫ পিস ইয়াবাসহ সাময়িক বরখাস্তকৃত প্রাথমিক বিদ্যালয়...

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলে ৭৫ পিস ইয়াবাসহ সোহেল নাদীম শিমু (৪০...

image

রাজধানী থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

৪

নিজস্ব ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক স...

image

জামালপুরে ডিবি পুলিশের অভিযানে সাড়ে ৫ কেজি গাঁজাসহ গ্রেপ্...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ ...

  • company_logo