• অপরাধ ও দুর্নীতি

পাবনায় র‍্যাবের অভিযানে অপহৃত মাদ্রাসাছাত্র উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে অপহৃত মাদ্রাসা ছাত্র রমজান আলী (১৩) কে উদ্ধার করেছে র‍্যাব। এ ঘটনায় অপহরণকারী চক্রের সদস্য মেহেদী হাসান সাগর (২৫) কে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (০২ নভেম্বর) রাতে ভাঙ্গুড়া উপজেলার বড়ালব্রিজ এলাকা থেকে অপহৃতকে উদ্ধার করা হয়। আর রোববার দুপুরে ঈশ্বরদী রেলস্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় অপহরণকারীকে। রোববার (০৩ নভেম্বর) দুপুরে পাবনা র‍্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান।

অপহৃত শিক্ষার্থীর রমজান আলী চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের চড়ইকোল গ্রামের আকু মোল্লার ছেলে ও চড়ইকোল দাখিল মাদ্রাসার ৫ম শ্রেণির ছাত্র। আর গ্রেপ্তারকৃত অপহরণকারী হলেন, নওগাঁ সদর উপজেলার দুবলাহাটি গ্রামের মৃত আইনুদ্দিনের ছেলে মেহেদি হাসান সাগর (২৫)। র‍্যাব কমান্ডার বলেন, রমজান আটঘরিয়া থানাধীন তার নানা বাড়ি যাওয়ার কথা বলে গত বুধবার নিজ বাড়ি থেকে বের হয়।

ঐদিন সন্ধ্যায় ভিকটিমের পরিবার জানতে পারে রমজান আলী তার নানা বাড়ি যায়নি। অনেক খোঁজাখুঁজির পর ওইদিনই রাতে অজ্ঞাতনামা মোবাইল ফোনের মাধ্যমে ভিকটিমের মাকে তার ছেলেকে ফিরে পেতে ৬০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। এই ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের মা ময়না খাতুন বাদী হয়ে বৃহস্পতিবার চাটমোহর থানায় অজ্ঞানামা ব্যক্তিদের আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করেন।

মামলার সূত্র ধরে রমজান আলীকে উদ্ধার ও অপহরনকারীদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি শুরু করে র‌্যাব। এরই ধারাবাহিকতায় র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় সিপিসি-২ পাবনা ও সিপিএসসি বগুড়ার একটি যৌথ আভিযানিক দল বড়াল ব্রিজ এলাকা হতে অপহৃতকে উদ্ধার করতে সক্ষম হয়।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা কৌশলে পালিয়ে যায়। পরে রোববার দুপুরে ঈশ্বরদী রেলস্টেশন এলাকা থেকে অপহরণকারী চক্রের এক সদস্য মেহেদি হাসান সাগর কে গ্রেপ্তার করা হয়। পরে উদ্ধারকৃত ভিকটিমকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আর গ্রেপ্তকরকৃতকে চাটমোহর থানায় সোপর্দ করা হয়েছে। 

মন্তব্য (০)





image

শার্শা-কলারোয়া সীমান্তে ১৪ মামলার আসামি আমজাদ অধরা মাদক ও...

১

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা ও সাতক্ষীরার কলারোয়া সীমান...

image

ঠাকুরগাঁওয়ে ইয়াবা কারবারের অভিযোগে স্বামী আটক, স্ত্রী লাপ...

২

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০...

image

নড়াইলে ৭৫ পিস ইয়াবাসহ সাময়িক বরখাস্তকৃত প্রাথমিক বিদ্যালয়...

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলে ৭৫ পিস ইয়াবাসহ সোহেল নাদীম শিমু (৪০...

image

রাজধানী থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

৪

নিজস্ব ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক স...

image

জামালপুরে ডিবি পুলিশের অভিযানে সাড়ে ৫ কেজি গাঁজাসহ গ্রেপ্...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ ...

  • company_logo