• অপরাধ ও দুর্নীতি

কুড়িগ্রামে ছাত্র হত্যাসহ তিন মামলায় দুই আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা-ভাংচুর ও এক শিক্ষার্থী হত্যা মামলায় দুই আওয়ামীলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের দক্ষিণ নামাজের চর গ্রামের উমর আলীর ছেলে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মীর আব্দুর রশিদ(৪৫) ও কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ইলেম উদ্দিনের ছেলে ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন(৪০)। শনিবার(২ নভেম্বর) বিকালে মীর আব্দুর রশিদকে খেওয়ার চর বাজার থেকে ও রাত সাড়ে ৮টায় সোহরাব হোসেনকে যাত্রাপুর বাজার থেকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, গত ৪ আগষ্ট কুড়িগ্রাম জেলা শহরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর দফায় দফায় হামলা ও ভাংচুর চালায় আওয়ামীলীগ এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তাদের হামলায় শিক্ষার্থীসহ অসংখ্য মানুষ আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে আশিকুর রহমান নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়।

ছাত্র-জনতার ওপর হামলা-ভাংচুরের দুই মামলা ও শিক্ষার্থী আশিকুর রহমান হত্যা মামলায় আওয়ামীলীগ নেতা মীর আব্দুর রশিদ ও সোহরাব হোসেনকে গ্রেপ্তার করা হয়। রোববার(৩ নভেম্বর) দুপুরে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) নাজমুল আলম জানান, আসামিদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo