• অপরাধ ও দুর্নীতি

কুড়িগ্রামে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে মাদক কারবারি গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১২২ বোতল ফেন্সিডিল, ৪০ পিস ইয়াবা ও ৩৫ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২ নভেম্বর) রাতে কুড়িগ্রাম সেনাবাহিনী ক্যাম্পের একটি চৌকস টিমের সহোযোগিতায় ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি একটি চৌকস টিম যৌথ অভিযান পরিচালনা করে ভূরুঙ্গামারী থানাধীন দক্ষিণ শিংঝার এলাকার মাদক কারবারি মোহাম্মদ জহুরুল ইসলাম (৪০) কে তার নিজ বসতবাড়ি থেকে ১২২ বোতল ফেন্সিডিল, ৪০ পিস ইয়াবা ও ৩৫ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করা হয়।

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযান অব্যহত রয়েছে।

মন্তব্য (০)





image

শার্শা-কলারোয়া সীমান্তে ১৪ মামলার আসামি আমজাদ অধরা মাদক ও...

১

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা ও সাতক্ষীরার কলারোয়া সীমান...

image

ঠাকুরগাঁওয়ে ইয়াবা কারবারের অভিযোগে স্বামী আটক, স্ত্রী লাপ...

২

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০...

image

নড়াইলে ৭৫ পিস ইয়াবাসহ সাময়িক বরখাস্তকৃত প্রাথমিক বিদ্যালয়...

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলে ৭৫ পিস ইয়াবাসহ সোহেল নাদীম শিমু (৪০...

image

রাজধানী থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

৪

নিজস্ব ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক স...

image

জামালপুরে ডিবি পুলিশের অভিযানে সাড়ে ৫ কেজি গাঁজাসহ গ্রেপ্...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ ...

  • company_logo