ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর শহরের বিভিন্ন খাবারের হোটেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুটি দোকানের অপরিচ্ছন্ন পরিবেশ, মূল্য তালিকা না থাকাসহ বিভিন্ন অপরাধে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি টিম অভিযান পরিচালনা করে।
খাবারের হোটেলের অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন, মুল্য তালিকা না টাঙানোসহ বিভিন্ন অপরাধে শহরের জনতা ব্যাংক মোড় এলাকায় পাঁচতারা হোটেল এন্ড রেস্টুরেন্টে কে দুই হাজার টাকা ও মুজিব সড়ক ঝিলটুলীতে ধানশিড়ি হোটেল কে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
এছাড়াও বেশ কিছু হোটেল কত্রৃপক্ষকে সতর্কবার্তা দিয়ে যান এই কর্মকর্তা। খাবারের মান ও খাবারের পরিবেশ রক্ষায় এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। অভিযানের সময় পৌরসভার সেনেটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. মামুন হোসেন ও আনসার ব্যাটেলিয়ানের সদস্যরা উপস্থিত ছিলেন।
বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা ও সাতক্ষীরার কলারোয়া সীমান...
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে ৭৫ পিস ইয়াবাসহ সোহেল নাদীম শিমু (৪০...
নিজস্ব ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক স...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ ...

মন্তব্য (০)