• অপরাধ ও দুর্নীতি

কালীগঞ্জে চোলাই মদ ও জাওয়াসহ গ্রেফতার ৩ মাদক কারবারি

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে মাদক বিরোধী অভিযান করেছে থানা পুলিশ। অভিযানে তিন মাদক কারবারি গ্রেফতারসহ ১শত লিটার জাওয়া ও ৫ লিটার চোলাই মদ জব্দ করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন।

এরআগে একই দিন দুপুরে গ্রেফতারকৃতদের মাদক মামলায় (নং ৩১) গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো বাহারদুসাদী ইউনিয়নের ঈশ্বপুর গ্রামের ধীরেন্দ্র চন্দ্র দাসের ছেলে রঞ্জন দাস (২৮), মৃত অনিল চন্দ্র দাসের ছেলে রনি ওরফে জনি চন্দ্র দাস (২৩) ও মৃত অহিদের ছেলে মো. আরিফ (৫০)।

মামলার তদন্ত কর্মকর্তা কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান পিপিএম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৩০ অক্টোবর) দিবাগত রাতে ঈশ্বপুর গ্রামে মাদক বিরোধী অভিযান চালাই। অভিযানে ওই গ্রামের জনৈক সুনীল চন্দ্র দাসের পরিত্যক্ত মুরগির খামারের দোচালা টিনের ঘরে থেকে তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের হেফাজতে থাকা ৫ লিটার চোলাই মদ এবং প্লাসটিকের ড্রামে ১শ লিটার মদ তৈরির উপকরণ জাওয়া জব্দ করা হয়। ওসি বলেন, এ ঘটনায় কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মঞ্জুর রহমান বাদী হয়ে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) সারণির ২৪(গ) ধারার থানায় একটি মামলা (নং ৩১) দায়ের করেন। পরে সেই মামলায় গ্রেফতারকৃতদের দুপুরে গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo