• অপরাধ ও দুর্নীতি

মেঝেতে পড়ে ছিল গৃহবধূর মরদেহ: গলায় কালো দাগ, স্বামী-শ্বশুর পলাতক

  • অপরাধ ও দুর্নীতি

প্রতীকী ছবি

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে ঘরের মেঝে থেকে আলেয়া বেগম (১৯) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। এ ঘটনার পর নিহতের স্বামী মোজাম্মেল হোসেন (২২) ও শ্বশুর আবুল হোসেন (৫০) পলাতক রয়েছেন।

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন।

এর মঙ্গলবার সকালে কালিগঞ্জ পৌর এলাকার উত্তরগাঁও গ্রাম থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত গৃহবধূ আলেয়া স্বামী মোজাম্মেল হোসেন নিজ বাড়ির পাশে মতিউর রহমানের বাড়িতে ভাড়া থাকতেন। গৃহবধূর বাবার বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলায়।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) অপূর্ব কুমার বাইন স্থানীয়দের বরাত দিয়ে বলেন, গতকাল দিবাগত রাতে যথারীতি খাওয়া-দাওয়ার পর স্বামী-স্ত্রী ঘুমিয়ে পড়েছিলেন। পরে রাত আনুমানিক ১টার দিকে স্ত্রী আলেয়া গলায় ফাঁসি নিয়েছে বলে চিৎকার-চেঁচামেচি করে স্বামী মোজাম্মেল। আশেপাশের লোকজন এগিয়ে এসে মরদেহ নিচে নামিয়ে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ সকালে এসে মরদেহ ঘরের মেঝে থেকে উদ্ধার করে। হত্যা না আত্মহত্যা এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে প্রাথমিক সুরতহাল মৃতদেহের গলায় কালো দাগ পাওয়া গেছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলে বিস্তারিত জানা যাবে। আপাতত থানায় অপমৃত্যুর মামলা হচ্ছে। নিহতের বাবার বাড়ির লোকজনকে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় কোন অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo