ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতা তাহাদ হাসান তুষারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩০ অক্টোবর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। এর আগে ওই নেতার নিজ বাড়ি থেকে মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
আটক তুষার ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং উপজেলার পানিমাছ কুটি গ্রামের মোস্তাফিজার রহমানের ছেলে। পুলিশ জানায়, শেখ হাসিনার দেশত্যাগের পর দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন এই ছাত্রলীগ নেতা। গত মঙ্গলবার রাতে বাড়িতে এসেছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
পরে গত ৪ আগস্ট হামলা ভাঙচুর লুটপাটের ঘটনায় ফুলবাড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ ও ফুলবাড়ী সদর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মোজাফফর হোসেন কর্তৃক দায়েরকৃত দুই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

মন্তব্য (০)