• অপরাধ ও দুর্নীতি

কালীগঞ্জে সাবেক স্ত্রীকে ধর্ষণের পর শ্বাসরুধে হত্যা: আসামি গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জের শাকিরিন আক্তার (২০) নামের তালাকপ্রাপ্ত সাবেক স্ত্রীকে ধর্ষণের পর শ্বাসরুদ্ধ করে হত্যা মামলার প্রধান এজাহারনামীয় পলাতক আসামি সাইদুর রহমান সানিকে (২৬) র‌্যাবের সহযোগিতায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেপ্তার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। ।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন। এর আগে সোমবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে তাকে নারায়ণগঞ্জের ফতুল্লার দেওভোগ মাদ্রাসা রোড হাসেমবাগ এলাকায় থেকে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান পিপিএম র‌্যাবের সহায়তায় গ্রেপ্তার করেন।

গ্রেপ্তার হত্যা মামলার আসামি সাইদুর রহমান সানি নরসিংদীর পলাশ উপজেলার ওয়াপদা গেইট পিডিবি এলাকার শাহ আলমের ছেলে।অন্যদিকে, নিহত শাকিরিন আক্তার উপজেলার জামালপুর ইউনিয়নের নারগানা (দক্ষিণ পাড়া) গ্রামের হারুন শেখের মেয়ে। তিনি এক সন্তানের জননী। নিহত শাকিরিন সানির সাবেক (তালাকপ্রাপ্ত) স্ত্রী।

ওসি জানান, শাকিরিন আক্তার হত্যা মামলার প্রধান এজাহারনামীয় পলাতক আসামী সাইদুর রহমান সানি নারায়ণগঞ্জের ফতুল্লার দেওভোগ মাদ্রাসা রোড হাসেমবাগ এলাকায় অবস্থান করছে।এমন গোপন সংঘাতের ভিত্তিতে কালীগঞ্জ থানা পুলিশ র‌্যাবের সহায়তায় সোমবার দিবাগত রাতে অভিযান পরিচালিত হয়। এ সময় সাইদুর রহমান সানিকে গ্রেপ্তার করা হয় 

সকালে তাকে ঘটনাস্থালে নিয়ে তার জবানবন্ধি অনুযায়ী নিহত শাকিরিন ওরনা ও পার্স উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাকিরিনকে ধর্ষণের পর গলায় ওরনা পেচিয়ে শ্বাসরুধে হত্যার কথা শিকার করেছে।উল্লেখ্য, গাজীপুরের কালীগঞ্জে সাবেক (তালাকপ্রাপ্ত) স্বামী সাইদুর রহমান সানির সাথে ২২ সেপ্টেম্বর ঘুরতে গিয়ে শাকিরিন আক্তার নামের ওই নারী নিখোঁজ হন পরে ২৫ সেপ্টেম্বর রাতে শাকিরিনের বাবা হারুন শেখ বাদী হয়ে কালীগঞ্জ থানায় নিখোঁজের একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডির একদিন পর ২৬ সেপ্টেম্বর বিকেলে নিহতের নিজ গ্রাম থেকে ওই নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে কালীগঞ্জ থানা পুলিশ।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo