• অপরাধ ও দুর্নীতি

সদরপুরে নিষেধাজ্ঞায় ইলিশ ধরায় ৯ জেলেকে ৭ দিনের কারাদণ্ড

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা আড়িয়াল খাঁ নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৯ জেলে কে আটক করেছে। এসময় অসাধু জেলেদের নিকট থেকে প্রায় ৪০ কেজি মা ইলিশ জব্দ করা হয়।

মঙ্গলবার বিকালে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকারের অপরাধে ৯ জেলে কে ৭ দিনের বিনাস্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী অফিসার আল মামুন।

 কারাদণ্ড শেষে আসামীদের ফরিদপুর জেল হাজতে প্রেরন করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে সদরপুর থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।

আটককৃত জেলেরা হলেন, আশিরুল ইসলাম (৩০), আল-আমিন শরীফ (২৫), মোঃ সাদ্দাম হোসেন (৩২), খোকন খা (৩০), শেখ হাসান (২৯), শুকুর মাদবর (৫৭), মনোয়ার বেপারী (৪৫), আলী আকবর (৩৮), আফজাল মোল্লা (৪৮)। এরা চরনাসিরপুর, ঢেউখালী, নারিকেল বাড়িয়া ও শিবচর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। 

অভিযান প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী হাকিম আল মামুন জানান, আর মাত্র কয়েকদিন বাকি আছে। আগামী ৩ নভেম্বর পর্যন্ত অভিযান অব্যহত থাকবে। আজকে ৯ জন জেলেকে ৭ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে ও তাদের কাছ থেকে উদ্ধারকৃত ৪০ কেজি মাছ স্থানীয় কয়েকটি এতিমখানার শিক্ষার্থীদের মাঝে বিতরন করা হয়েছে।

 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo