ছবিঃ সংগৃহীত
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে সরকারি টিউবওয়েল দেয়ার নাম করে টাকা হাতিয়ে নেয়ার প্রতারনা করতে গিয়ে এক মহিলা প্রতারক গ্রেফতার। মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে সালমা আক্তার স্মৃতি ঐ মহিলাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে রাজারহাট থানা পুলিশ।
পুলিশ জানায়, উপজেলা সদর ইউনিয়নের দূর্গারাম আবাসনে মঙ্গলবার(২৯ অক্টোবর) দুপুরে মহিলাদের সরকারি টিউবওয়েল দেয়ার নাম করে সালমা আক্তার স্মৃতি(২৭) নামের এক প্রতারক টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা করে। বিষয়টি এলাকাবাসীর সন্দেহ হলে তাকে আটক করে রাজারহাট থানায় খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্মৃতিকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
সালমা আক্তার স্মৃতি কুড়িগ্রামের রৌমারী উপজেলার চরশৌলমারী ইউনিয়নের পশ্চিম পাখিউড়া এলাকার সুরুজ্জামান মোল্লার মেয়ে। অভাবের তাড়নায় সে বিভিন্ন জায়গায় প্রতারনা করতো বলে পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে। গ্রেফতারকৃত প্রতারককে ১৫১ধারায় মামলা দিয়ে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করেছে বলে থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা নিশ্চিত করেছেন।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

মন্তব্য (০)