ছবিঃ সিএনআই
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরে ‘রোহিঙ্গা ক্যাম্পে সরবরাহের’ জন্য আনা দেশিয় তৈরী আগ্নেয়াস্ত্রের একটি চালানসহ এক দম্পত্তিকে আটক করেছে পুলিশ।সোমবার ২৮ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭ টায় কক্সবাজার শহরে বাঁকখালী নদীর ৬ নম্বর জেটি ঘাট এলাকায় এ অভিযান চালানো হয়। এ-সময় ৪টি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ ব্যবসায়ী দম্পতি আটক করা হয়।
আটকরা হলেন, টেকনাফ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পুরান পল্লান পাড়ার মৃত আবুল হোসেনের ছেলে দেলোয়ার হোসেন (৩২) ও তার স্ত্রী খুরশিদা আক্তার (২৬)। জেলা গোয়েন্দা শাখার ইন্সপেক্টর প্রতুল কুমার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি টিম অভিযান পরিচালনা করে সদর পৌরসভার জেটিঘাট পল্টুনে এক দম্পতিকে আটক করে। তল্লাশি করে তাদের কাছ থেকে ৩ টি দেশীয় পিস্তল ও ১ টি এলজি উদ্ধার করা হয়।
এই বিষয়ে সদর থানায় মামলা প্রক্রিয়াধীন আছে। কক্সবাজার পুলিশ সুপার রহমত উল্লাহ বলেন, সোমবার সন্ধ্যায় মহেশখালী থেকে স্পিডবোট যোগে সংঘবদ্ধ অপরাধী চক্রের কতিপয় সদস্যরা অস্ত্রের চালান নিয়ে আসছে খবর পায় পুলিশ। খবরের ভিত্তিতে ডিবির একটি টিম সন্দেহজনক একটি স্পিডবোট কক্সবাজার শহরের বাঁকখালী নদীর ৬ নম্বর জেটি ঘাট এলাকায় পৌঁছলে বোটটি থামিয়ে তল্লাশী করা হয়।
এতে স্পিড বোটে পাশাপাশি সিটে বসা দুইজন নারী-পুরুষের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তাদের সাথে থাকা ব্যাগ তল্লাশী করা হয়। এসময় ব্যাগের ভিতরে পাওয়া যায় দেশিয় তৈরী বিভিন্ন আকারের ৪ টি বন্দুক। এসপি রহমত উল্লাহ বলেন, আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, উদ্ধার হওয়া অস্ত্রের চালান তারা মহেশখালীর অস্ত্র কারখানা থেকে সংগ্রহ করেছে। আর এসব অস্ত্র টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের সরবরাহের জন্য নিয়ে যাচ্ছিল। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

মন্তব্য (০)