ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধিঃ ইলিশ আহরণ ও বিক্রি নিষিদ্ধ থাকলেও ফরিদপুরের পদ্মা নদীবেষ্টিত একটি বাজারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেদারসে বিক্রি করা হচ্ছে ইলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় ফরিদপুর সদর উপজেলার চর মাধবদিয়া ইউনিয়নের লাল খা’র বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে সাড়ে পাঁচ মণ ইলিশ জব্দ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বী।
এ সময় এক অসাধু জেলেকে আটক করে চার দিনের কারাদণ্ড দেওয়া হয়। এক ক্রেতাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের খবর পেয়ে অন্যরা পালিয়ে যায়। পরে মাছগুলো জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এনে রাখা হয়। সেখান থেকে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার কর্মকর্তাদের ডেকে এনে তাদের মাঝে বিতরণ করা হয়।
ফরিদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বী জানান, নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। তারপরেও অসাধু জেলেরা মাছ আহরণ ও বিক্রি করছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

মন্তব্য (০)